
বিশ্বজুড়ে রাশিয়ান ‘শিকার অভিযান’ করছে যুক্তরাষ্ট্র
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাশিয়ার নাগরিকদের শিকার করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ানদের পাওয়ামাত্র তাদের আটক করা হচ্ছে। ২০১৭ সাল থেকে রাশিয়ানদের ওপর এই ‘শিকার অভিযান’ শুরু করে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ১০ জন রাশিয়ানকে আটক করেছে।
আটকের পর রাশিয়ানদের আমেরিকার বিচারব্যবস্থার সম্মুখীন হতে হবে। খবর রয়টার্সের।
কিছু দিন আগে যুক্তরাষ্ট্র বিশ্বের বেশ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলে মার্কিনিদের। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ানরা পৃথিবীর যেকোনো দেশে মারাত্মক হুমকির মুখে রয়েছে।
ওয়াশিংটনের অনুরোধে ওই দেশের সরকার রাশিয়ানদের আটক করছে। এরপর আটককৃতদের আমেরিকার কাছে হস্তান্তর করা হচ্ছে।
সতর্কবার্তায় আরো বলা হয়, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলার পর সহায়তামূলক সম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করা হলেও ইউএসের বিশেষ বাহিনী বিশ্বজুড়ে রাশিয়ানদের ‘শিকার’করে চলেছে। এসব পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ানদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকি ভেবে চলতে বলা হয়েছে।



