
বিশ্বের সবচেয়ে খর্বকায় ডাক্তার গণেশ বারাইয়া
ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী ২৩ বছর বয়সী গণেশ বারাইয়া। বাকি পাঁচজনের থেকে আলাদা গণেশ, কারণ তাঁর উচ্চতা মাত্র তিন ফিট এবং ওজন মাত্র ১৮ কেজি। উচ্চতাই তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু সব বাধাই অতিক্রম করেছেন এই মেধাবী।
এখন তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার চিকিৎসক।
গুজরাটের ভাবনগরের গোরকি গ্রামের বাসিন্দা গণেশ বারাইয়া। তাঁর পরিবারে বারাইয়াই প্রথম, যিনি কলেজের গণ্ডি পার করেছেন। শারীরিক গড়ন আলাদা হওয়ায় তাঁকে ছোটবেলা থেকেই কটাক্ষের শিকার হতে হয়েছে।
খর্বকায় দেহের কারণে ৭২ শতাংশ অক্ষমতা রয়েছে তাঁর। কিন্তু ছোটবেলা থেকেই গণেশের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। তাঁর স্বপ্নপূরণে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন মায়ের কাছে থেকে।
স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও চার বছর বয়সে তাঁর মা-বাবা লক্ষ করেন, গণেশের মাথা অস্বাভাবিকভাবে বাড়ছে। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে বলেছিলেন, তিনি এমন একটি রোগে ভুগছেন যার কোনো নিরাময় নেই। গণেশের বড় মাথা এবং ছোট শরীর নিয়ে স্কুলে উপহাস করা হতো। কিন্তু কিছু ছেলে ছিল যারা তার সাথে বন্ধুত্ব করেছিল এবং সহানুভতি প্রকাশ করেছিল।
#WATCH | Gujarat: 3-foot tall Ganesh Baraiya defies the odds, becomes a doctor at Bhavnagar Government hospital (06/03) pic.twitter.com/37op1R2X1t
— ANI (@ANI) March 6, 2024



