ভারত

বিস্ফোরক অভিযোগের মুখে অভিজিৎ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যৌন হেনস্থার দায়ে আবার অভিযুক্ত গায়ক অভিজিত। ২০ বছর আগে কলকাতার একটি পানশালায় এক বিমানসেবিকাকে যৌন হেনস্থা করেন অভিজিৎ, এমনটাই অভিযোগ। বিমানসেবিকার অভিযোগ, ঘনিষ্ঠ হতে বলে কানে মৃদু কামড় দিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেন অভিজিত। মঙ্গলবার ওই বিমানসেবিকা এই অভিযোগ করেন। এর আগেও অভিজিত ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছিল। অভিযোগকারিনীর দাবি উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন, ‘আমি সেসময় জন্মাইনি’।

এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিত ভট্টাচার্য জানান,’আমাকে একজন ফোনে এবিষয়ে জানিয়েছেন। আমি সেই সময় জন্মাইনি। আমি জীবনে কোনোদিন পানশালায় যাইনি। আপনি কখনও আমাকে পেজ ৩-র খবরে দেখতে পাবেন না। সিনে পার্টিতেও দেখতে পাবেন না। আমার নাম বিক্রি হয়। যদি কেউ এর দ্বারা উপকৃত হন,ভালো। কেউ আমার নাম নিয়ে রুজিরুটি করছেন। তা ভালো’।

ওই মহিলার কথা উড়িয়ে দিয়ে অভিজিৎ বলেন, কুৎসিত-মোটা মেয়েদের প্রতি তিনি লক্ষ্য দিতে চান না। যারা এখন মানুষকে দোষারোপ করতে এগিয়ে আসছেন।

‘আমি জানি না আমি কার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি কেন সেই ব্যক্তিটির প্রতি নজর দেব? যারা এখন এগিয়ে আসছেন তাদের বেশীরভাগই নোংরা, কুৎসিত মানুষ। কেউ মোটা, কেউ পাতলা’ হাসতে হাসতে এমনই জবাব অভিজিতের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension