বিস্ফোরক ধোনি-মণীশ, দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত
রূপসী বাংলা ডেস্ক:দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৮ রান করল ভারত।
এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক জাঁ পল ডুমিনি। শুরুটা একেবারেই ভাল হয়নি মেন ইন ব্লু-দের। স্কোরবোর্ড সচল হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা। প্রথম ওভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারের এদিন প্রথম বলেই আউট হন তিনি। তিন নম্বরে নামেন সুরেশ রায়না। অপর ওপেনার শিখর ধবনের সঙ্গে ইনিংস গড়তে শুরু করেন তিনি।
দলের ৪৪ রানের মাথায় আউট হন শিখর ধবন (১৪ বলে ২৪)। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক বিরাট কোহলিও। এদিন মাত্র ১ রান করেই আউট হন তিনি। তবে, ভাল খেলছিলেন রায়না। পাঁচটি চারও মারেন। ঠিক যখন মনে হচ্ছিল, নিজের ফর্ম ফিরে পাচ্ছেন, সেই সময়ে ঘটে ছন্দপতন। (২৪ বলে ৩১) করে আউট হন তিনি।

এখান থেকেই ভারতীয় ইনিংসের হাল ধরেন মণীশ পাণ্ডে ও মহেন্দ্র সিংহ ধোনি। পঞ্চম উইকেটে দুজনে মিলে করেন ৯৮ রান। এদিন দুর্ধর্ষ মেজাজে ছিলেন মণীশ। ৪৮ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন মাহি। মাত্র ২৮ বলে ৫২ রান করেন তিনি। মারেন ৩টি ছয় ও ৪টি চার।
ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়েছে। জসপ্রীত বুমরাহের জায়গায় দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর। পেটের পেশীতে টান ধরায় বিশ্রাম দেওয়া হয় বুমরাহকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে কোনও পরিবর্তন করা হয়নি।ABP



