আঞ্চলিকবাংলাদেশ

বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, কিশোর ভাগ্নে কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ভাগ্নেকে (১৬) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত ওই কিশোর সোনাইমুড়ীর কাইয়া গ্রামের বাসিন্দা এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে পরিবারের সঙ্গে দীর্ঘদিন চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, নির্যাতিতা গৃহবধূ গত বছরের ৪ ডিসেম্বর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপুর এলাকায় বড় ননদের ভাড়া বাসায় বেড়াতে যান। এ সময় অভিযুক্ত ভাগিনা তাকে বাসায় একা পেয়ে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

মঙ্গলবার সকালে ভুক্তভোগী গৃহবধূ এক মাসের এক কন্যাশিশু কোলে নিয়ে বেগমগঞ্জ থানায় এসে অভিযুক্ত ভাগ্নেকে ওই শিশুর পিতা দাবী করলে পুলিশ এ ঘটনায় ভাগ্নেকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে গৃহবধূ ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোর নির্যাতিত গৃহবধূর বড় ননদের ছেলে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর মামলার পর ওই কিশোরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension