অর্থনীতি ও বাণিজ্যবাংলাদেশ

বেড়েছে সবজি ও ডিমের দাম

বাজারে ডিমের দাম আবার বাড়ছে। বড় বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম উঠেছে প্রতি হালি ৪৫ টাকায়। সবজিও এখন কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের।

অন্য কোনো পণ্যের দামে তেমন হেরফের নেই। তবে, সার্বিকভাবে বাজারদর বেশ চড়া।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারভেদে হাঁসের ডিমের হালি পড়ছে ৬৫ থেকে ৭০ টাকা।

বাজারে এখন বেশির ভাগ সবজির দাম প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকা। এ দামে বিক্রি হচ্ছে করলা, বেগুন, ধুন্দুল, ঝিঙে, ঢ্যাঁড়শ, পটোল, চিচিঙ্গা, শশা ও মিষ্টিকুমড়া।

তবে অমৌসুমে বাজারে আসা কিছু কিছু সবজির দাম আরো বেশি।

শিম বিক্রি হচ্ছে কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়। মাঝারি আকারের জালিকুমড়া প্রতিটি ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের দামের বড় কোনো পরিবর্তন নেই। তবে পাইকারিতে খোলা আটার দাম কেজিতে ২ টাকার মতো বেড়েছে। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল।

গরুর মাংস কেনা যাচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায়। আর মানভেদে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার টাকায়।

চাষের রুই মাছ আকারভেদে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায়, পাঙাশ ও তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension