
ব্রুকলিনে ইন্টার স্টেট বিএনপির বিক্ষোভ সমাবেশ
যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৪ জুন ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টার স্টেট বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম ও সভা পরিচালনা করেন ইন্টার স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও আগামীতে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল পাশা বাবুল. অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ইন্টার স্টেট বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও জাসাস মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ার্দী।
সভায় আরো যারা উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক রফিকুল মাওলা, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সভাপতি গোলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস. নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম সভাপতি নাঈম টুটুল সিনিয়র সহ সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রোমেল ও জয়েন্ট সেক্রেটারি সোহাগ, শ্রমিক দল মহানগর সভাপতি হুমায়ুন কবির, চেয়ারম্যান হারুন. চেয়ারম্যান বাহার, বিএনপি নেতা সেলিম ভূইয়াঁ, বিএনপি নেতা প্রফেসর আজাদ, বিএনপি নেতা ফয়সাল চৌধুরী, ছাত্রনেতা আমিন রসূল ছোটন ও হুমায়ুন কবির, বিএনপি নেতা আশরাফুল হাসান, আবুল কাশেম, মীর হোসাইন।



