খেলা

ভক্তদের জন্য সাকিবের সুখবর

রূপসী বাংলা ডেস্ক:ত্রিদেশীয় সিরিজের ফাইনালে  চোটে পড়ে দীর্ঘ দিন জাতীয় দলের বাহিরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ মিরপুর ক্রিকেট একাডেমিতে অনেক সময় ধরে অনুশীলন করে ভক্তদের সুখবর দিলেন তিনি।

নিজের ইনজুরির বর্তমান অবস্থা সম্পর্কে সাকিব জানান,‘এখন আঙুলের অবস্থা অনেক ভালো।’  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে প্রায় দেড় ঘন্টা জিম করেন তিনি। নিজের ফেরা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও জানান যে,‘এখন অনেক ভালো আছি। তবে আসন্ন সিরিজে ফেরা নিয়ে সঠিক সময় বলতে পারবেন চিকিৎসকরা।’

আজ শুধু ফিটনেস নিয়ে অনুশীলন করেন দেশ সেরা ক্রিকেটার সাকিব। তবে এখনো ব্যাটিং বা বোলিং শুরু করেননি। কারণ আঙুলের মাঝের অংশটা এখনো ফোলা। এই বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘ভালো ভাবে অনুশীলন শুরু করতে আরো তিন থেকে চার দিন সময় লাগতে পারে সাকিবের। কিস্তু আশা করি খুব দ্রুতই সে বোলিং শুরু করতে পারবে।’

তাছাড়া ব্যাটিং কবে নাগাত শুরু করতে পারবেন এ বিষয়ে চিকিৎসক বলেন,‘খুব দ্রুতই সেরে উঠছে সাকিব। আঙুলের প্রায় ৫০ থেকে ৬০ ভাগ ভাজ খুলতে পারছে সে। ব্যাটিংয়ে ফিরতে হয়তো আরো তিন থেকে চার দিন লাগবে। তবে, শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে তাকে আশা করা যায়।’

উল্লেখ্য, সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার কাছে টানা তিন সিরিজে বাজে ভাবে হারে টাইগাররা। তাই সবার অপেক্ষা দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরুক দেশ সেরা এই ক্রিকেটার।ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension