ভারত

ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ তিনজনকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করা হল। প্রজাতন্ত্র দিবসের আগে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ভারতরত্নের তালিকায় যুক্ত হল আরও এক বাঙালির নাম।

প্রণব মুখোপাধ্যায় ছাড়াও মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখ।

এই ঘোষণার পর নরেন্দ্র মোদী ট্যুইট করে তিনজনের ভূমিকার কথাই উল্লেখ করেছেন। প্রণব মুকোপাধ্যায় সম্পর্কে তিনি লিখেছেন, ‘প্রণব দা, আমাদের সময়কার একজন অসাধারণ রাষ্ট্রনেতা। তিনি দশকের পর দশক অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের সেবা করে গিয়েছেন। দেশের উন্নয়নে ওনার বড় ভুমিকা রয়েছে। তাঁর বুদ্ধি ও জ্ঞানের কোনও বিকল্প নেই।’

সঙ্গীশিল্পী ভূপেন হাজারিকা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তাঁর গান প্রত্যেক প্রজন্মেই সমানভাবে স্বীকৃতি পেয়েছে। তাঁর গানে ছড়িয়েছে সম্প্রীতিও ভ্রাতৃত্বের বার্তা। তিনি ভারতীয় সঙ্গিতে পরিচিতি দিয়েছেন বিশ্বে।’

নানাজি দেশমুখ সম্পর্কে মোদী লিখেছেন, ‘গ্রামোন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গ্রামের মানুষের জন্য বিশেষ অবদান রয়েছে তাঁর। তিনি সত্যিই একজন ভারতরত্ন।’

তাঁর সময়কালে তিনজনের মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকর হয়। ফাঁসি হল আজমল কাসভ, আফজল গুরু ও ইয়াকুব মেমনের। কার্যত এই তিন মৃত্যুদণ্ডে নজির গড়েছিলেন তিনি। এছাড়াও একাধিক অপরাধীর শাস্তি মকুব করার আবেদন ফিরিয়ে দেন তিনি।

এর আগে বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন সত্যজিৎ রায়, বিধানচন্দ্র রায়, অমর্ত্য সেন ও রবিশঙ্কর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension