ভারত

ভারতীয় মন্ত্রী রাম ভিলাস মারা গেছেন

ভারতের ভোক্তা অধিকার, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) টুইটে তার ছেলে চিরাগ পাসওয়ান এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী রাম ভিলাস পাসওয়ানের ছেলে চিরাগ তার বাবা মারা গেছেন বলে জানিয়েছেন। চিরাগ বলেছেন ‘বাবা তুমি সবসময় আমার পাশে থাকবে’।

এর আগে গত শনিবার চিরাগ পাসওয়ান জানিয়েছিলেন, ৭৪ বছর বয়সী রাম ভিলাস হাসপাতালে চিকিৎসা চলছিল এমন সময় হার্ট অ্যাটাক করলে পরিস্থিতি খারাপের দিকে যায়। দ্রুত তার অস্ত্রোপচার করতে হয়। এরপর আর তার অবস্থার উন্নতি হয় নি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension