খেলা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই গেইল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: কথা ছিল ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু ২২ অগাস্ট থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দলে সুযোগই পেলেন না ‘দ্য ইউনিভার্স বস’।

প্রাথমিকভাবে বিলেতের মাটিতে বিশ্বকাপের পরই বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার। কিন্তু পরবর্তীতে পরিকল্পনায় কিছুটা বদল আনেন তিনি এবং জানান ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে শেষবার দেশের জার্সিতে মাঠে নামবেন তিনি। বিশ্বকাপ চলাকালীন বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে গেইল সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ না খেললেও ওয়ান-ডে সিরিজে তিনি অবশ্যই খেলবেন। একইসঙ্গে টেস্ট সিরিজ খেলে অবসরের ইচ্ছেপ্রকাশ করেন তিনি।

কিন্তু ভারতের বিরুদ্ধে আসন্ন দু’ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ জনের ঘোষিত স্কোয়াডে জায়গাই হল না গেইলেন। স্বভাবতই ক্রিকেটমহলে জল্পনা তাহলে কোহলিদের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজেই কি দেশের জার্সি গায়ে গেইলের শেষবারের জন্য মাঠে নামা? উত্তর দেবে সময়।

কেরিয়ারের শেষ বিশ্বকাপে উইলো হাতে সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার। ৮ ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪২ রান। বিশ্বকাপে ব্যাট হাতে তাঁর অফ-ফর্ম জারি ছিল ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচেও। জর্জটাউনে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৩১ বলে মাত্র মাত্র ৪ রান আসে তাঁর ব্যাট থেকে। ২৫ বা তার বেশি বল খেলার নিরিখে যা গেইলের মন্থরতম ইনিংস। শনিবার ভারতের বিরুদ্ধে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াডে প্রথমবারের জন্য ডাক পেলেন অফ-স্পিনার রাহকিম কর্নওয়াল। ৫৫টি প্রথম শ্রেণীর ম্যাচে এই অফ-স্পিনারের নামের পাশে রয়েছে ২৬০ উইকেট।

এছাড়া চোটের কারণে বাদ পড়েছেন আলজারি জোসেফ। দলে নেই জোমেল ওয়ারিকানও। বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের বাকি দল মোটামুটি অপরিবর্তিত। ২০১৯ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে একটি ম্যাচে ১২ রানে ৬ উইকেট অভিষেক আইপিএলেই নজির গড়েছিলেন আলজারি। এরপর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাঁকে। সেই চোট এখনও পুরোপুরি না সারায় ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন বছর বাইশের এই প্রতিভাবান পেসার।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেগ ব্রাথওয়েট, ডারেন ব্র্যাভো, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেস, রাহকিম কর্নওয়াল, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, সাই হোপ, কেমো পল ও কেমার রোচ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension