বিনোদন

ভারতে অভিনয় শিল্পীর রহস্যজনক মৃত্যু

যোধপুর পার্কের একটি ফ্লাটে অভিনয় শিল্পী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

প্রতিবেশীদের বরাতে কোলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুক্রবার সকালে ঝুল-বারান্দায় তাকে শেষবারের মতো দেখা গেছে। সকাল ১০টার দিকে গৃহপরিচারিকা এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেন নি। পরে পুলিশ এসে আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে।

পুলিশকে ওই পরিচারিকা জানিয়েছেন, আরিয়া খুব একটা কথাবার্তা বলতেন না। বাড়িতে একটা কুকুর রয়েছে। তাকে নিয়েই কাটাতেন। ঘরেও বেশী লোকের যাতায়াত ছিল না। বৃহস্পতিবারেও কথা হয়েছে ফোনে। তিনি জানান, সকাল ১০টায় এসে কলিংবেল বাজালে কোনও সাড়া পান নি তিনি।এরপর ফোন করলেও ওপাশে ফোন ধরেন নি।

আরিয়ার জন্ম কোলকাতা শহরেই। তার পৈত্রিক নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, পরে আরিয়া নামেই পরিচিতি পান। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা’ চলচ্চিত্র দিয়ে বলিউডে হাতেখড়ি তার। শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক করেছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension