ভারত

ভারতে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এ মহামারিতে মৃত্যু সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন আরও চার হাজার ৪৫৫ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের। খবর বিবিসির।

ভারতে গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। রোববার দৈনিক আক্রান্ত নেমেছিল দুই লাখ ২২ হাজারে। গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরেই ছিল।

স্থানীয় গণমাধ্যম বলছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রকৃত পক্ষে আরও অনেক বেশি। সরকার চাপের মুখে এ সংখ্যা কমিয়ে বলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension