ভারত

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু

ভারতে শুরু হয়েছে লকডাউনের দ্বিতীয় পর্ব। কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭ জনের।

শেষ ২৪ ঘন্টায় দেশটিতে ১ হাজার মানুষের  সংক্রমণ ধরা পড়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৭ জন। সরকারি তথ্য অনুযায়ীই এই সংখ্যা প্রকাশ পেয়েছে।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে করোনা সংক্রমণ। তবে আশঙ্কা কমিয়ে আরও বলা হয়েছে, যে এরপর থেকেই ওই সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হবে।

এক প্রবীন আমলা এনডিটিভি-কে জানিয়েছেন, পরের সপ্তাহ দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সারা দেশ জুড়ে করোনার পরীক্ষা চালিয়া যাওয়া হচ্ছে। যাদেরই শ্বাসতন্ত্র সংক্রমণ রোগ রয়েছে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে।

প্রকৃতপক্ষে করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের পরীক্ষার হার বেড়েছে ভারতে। আগে চাহিদা অনুযায়ী টেস্ট কিটের সংখ্যা ব্যাপক মাত্রায় কম থাকায় সমস্যা হচ্ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে ওই সমস্যা কাটতে চলেছে।

অন্যদিকে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অন্য দেশগুলোর তুলনায় ভারত ভালো কাজ করেছে। প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি করা হচ্ছে।

তবে ভারতে যে হারে করোনা প্রকোপ বাড়াচ্ছে তাতে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। এরই পাশাপাশি দেশে ইতোমধ্যেই করোনা হটস্পট জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজ্যগুলির সঙ্গে কথা বলে সেসব হটস্পটগুলো সিল করা হয়েছে। হটস্পটগুলোয় প্রবেশ ও বেরুনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension