প্রধান খবরভারত

ভারতে জয়পুরে ঈদের নামাজ আদায়কারীদের ওপর ফুল ছেটালেন হিন্দুরা

ভারতের জয়পুরে ঈদুল ফিতরের নামাজে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) দিল্লি রোডের ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির সমাবেশে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা গোলাপের পাপড়ি ছিটিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

রাজস্থানের প্রধান কাজী খালিদ উসমানির ইমামতিতে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেন অসংখ্য মুসল্লি। এ সময় হিন্দু-মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা একটি উঁচু মঞ্চ থেকে নামাজরত মুসল্লিদের ওপর গোলাপের পাপড়ি ছিটান। গেরুয়া রঙের পোশাক পরিহিত তাদের এই উদ্যোগ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

এই অনুষ্ঠান হিন্দু-মুসলিম ঐক্যের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, জয়পুরের মতো ঐতিহ্যবাহী শহরে ধর্মীয় সম্প্রীতির এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও শক্তিশালী করে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, “এই পবিত্র উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও মানবতার আলো ছড়াক।” ঈদুল ফিতর চন্দ্রদর্শনের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে উদযাপিত হয়। ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে শাওয়াল মাসের প্রথম দিনেই এ উৎসব পালিত হয়।

এই ধরনের আন্তঃধর্মীয় সম্প্রীতির উদ্যোগ সমাজে শান্তি ও সম্প্রীতির পথকে আরও সুদৃঢ় করে বলে প্রত্যাশা সকলের।

সূত্র: এবিপি লাইভ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension