ভারত

ভারতে দুই বোনকে ধর্ষণ-হত্যার পর গাছে ঝুলে রাখার অভিযোগ

ভারতের উত্তর প্রদেশের লখিমপুরে বুধবার (১৪ সেপ্টেম্বর) দলিত দুই বোনকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলে রাখার অভিযোগ উঠেছে। দুই ওই বোনের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ১৫ বছর। দেশটির পুলিশ বুধবার বিকেলে ওই দুই বোনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, খবর পেয়ে নিঘাসন থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলিকে ইতোমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উত্তেজনামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে।

ওই দুই নাবালিকার মা জানিয়েছেন, মোটরসাইকেলে করে কিছু লোক তার মেয়েদের অপহরণ করে। এ সময় তাকেও লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নাবালিকাদের ধর্ষণ করে খুন করা হয়েছে। নিহত দুই বোনের মায়ের অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী নেতা অখিলেশ যাদব। রাজ্যে নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

টুইটারে লেখেন, ‘যোগী সরকারের গুন্ডারা প্রতিদিন মা-বোনদের হয়রানি করছে। এটা খুবই লজ্জাজনক। সরকারের উচিত বিষয়টির তদন্ত করা। দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত।’ কংগ্রেসের পক্ষ থেকেও এই ঘটনার নিন্দা করা হয়েছে।

লখনউ রেঞ্জের আইজিপি লক্ষ্মী সিংহ বলেন, ‘ওই নাবালিকাদের যখন উদ্ধার করা হয়, তখন তাদের নিজেদেরই ওড়না গলায় ফাঁস লাগানো ছিল। শরীরে সেইভাবে কোনও আঘাতের চিহ্ন ছিল না।’

তিনি আরও বলেন, ‘পরিবারের তরফে যা অভিযোগ জানানো হবে তার ভিত্তিতেই পুলিশ এফআইআর দায়ের করব।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension