
ভারতে পেটেন্ট বাতিলে পেপসিকোর আবেদন খারিজ
পেপসিকোর জনপ্রিয় লেইস পটেটো চিপসে ব্যবহৃত আলুর জাতের পেটেন্ট বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন ভারতের আদালত। আদালত উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকের অধিকার সুরক্ষায় কর্তৃপক্ষের জন্য এ সিদ্ধান্ত বহাল রেখেছেন, যেখানে বলা হয়, ভারতীয় আইন বীজ জাতের ওপর পেটেন্ট করার অনুমতি দেয় না। সেজন্য এটি বাতিল করা হয়েছে। খবর রয়টার্স।
পেপসিকোর একটি বীজ জাতের পেটেন্টের দাবির বিরুদ্ধে কৃষক অধিকার কর্মী কবিতা কুরুগান্তি যুক্তি দিয়েছিলেন যে বীজের জাত কখনো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সুরক্ষার আওতাধীন হয় না। এক বিবৃতিতে কুরুগান্তি বলেন, ‘এটা ভালো যে বিচারপতি নবীন চাওলার রায় বাতিলের আদেশ বহাল রেখেছেন। ২০১৯ সালে পেপসিকো এফসি ৫ জাতের আলু চাষের জন্য ভারতীয় কৃষকদের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছিল। পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটি প্রত্যেক কৃষককে ১ কোটি রুপি জরিমানা চেয়েছিল।



