ভারত

ভারতে ফের বেড়েছে করোনায় মৃত্যু

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে মৃত্যু এবং সংক্রমণ কোনোদিন বাড়ছে তো আবার কোনোদিন কমছে। গত কয়েকমাসের সঙ্গে তুলনা করলে দেশটিতে মহামারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলা চলে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু বেড়েছে। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৬০ জনের।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৮ হাজার ৭৯ জন করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮ জনে।

দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৯১ জনের।

এর আগে শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৫৪২ জনের। এসময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার ৯৪৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

শনিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৯৯৬ জনের, আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৩ লাখ মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension