ভারত

ভারতে বেকার পুত্র চাকরি পেতে বাবাকে গলা কেটে হত্যা করল

বাবা একটি ওয়ার্কশপের নিরাপত্তারক্ষী। সেই চাকরিটা পাওয়ার জন্য নিজের বাবাকেই খুন করে বসেছে এক বেকার ছেলে!

সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা শহরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কৃষ্ণ রাম (৫৫)। তিনি বারকাকানার সেন্ট্রাল ওয়ার্কশপের মূল নিরাপত্তারক্ষী ছিলেন।

পুলিশ জানিয়েছে, বাবার চাকরিটা পাওয়ার জন্যই ছেলে বাবাকে খুন করেছে। বৃহস্পতিবার তার গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাতে কৃষ্ণ রামকে গলা কেটে হত্যা করে তার ৩৫ বছরের ছেলে। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মৃত ও অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

বারকাকানার পুলিশ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মাহতো জানিয়েছেন, বাবার মৃত্যুর পর ক্ষতিপূরণ হিসেবে চাকরি পায় ছেলে।

সে কথা ভেবেই ছেলে বাবাকে খুনের পরিকল্পনা করে। বাবার অফিসের কাজের ক্ষেত্রেও তেমনই নিয়ম রয়েছে তা জেনেছিল ছেলে। এরপর গত বুধবার রাতে গলা কেটে বাবাকে খুন করে সে।❐

ইন্ডিয়া টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension