ভারত

ভারতে লকডাউনে বাড়ি ফেরার পথে ২৪ পরিযায়ী শ্রমিক নিহত

ভারতের উত্তর প্রদেশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে লক্ষ্ণৌ থেকে ২০০ কিমি দূরে আউরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, রাত সাড়ে ৩টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানিয়েছে, রাজস্থান থেকে একদল পরিযায়ী শ্রমিক ট্রাকে করে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ফিরছিলেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আউরাইয়া জেলা প্রশাসক (ডিসি) অভিষেক সিংহ বলেন, দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।

প্রসঙ্গত দেশটিতে চলমান লকডাউনের মধ্যেই বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা বাড়ি ফিরছেন। আর পথেই তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এর আগে গত গত বুধবার উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়। পরদিন বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক

বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষে ৮ জন নিহত ও ৫৪ জন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ৭ নারীসহ ১০ শ্রমিক নিহত হন।

গত ৯ মে ভারতের মহারাষ্ট্রে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হন।

লকডাউনের মধ্যে নিহত শ্রমিকরা হেঁটে মধ্যপ্রদেশে যাচ্ছিলেন; পথে আরঙ্গবাদের কর্মদ এলাকার কাছে একটি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন তারা।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension