
ভারতে লকডাউন ভেঙে ষাঁড়ের শেষকৃত্যে শত শত মানুষ
ভারতে চলছে লকডাউন। লকডাউন সফল করতে দেশটি যখন নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক সেই সময়ে তামিলনাড়ুর মুধুবারাপট্টির গ্রামে এক ষাঁড়ের শেষকৃত্যে হাজির হন শত শত মানুষ।
বুধবার এ জমায়েতের ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে।
জানা যায়, তামিলনাড়ুর মানুষের কাছে জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেওয়া ষাঁড়দেরও খুব কদর। বুধবার মুধুরাপট্টি নামে এক গ্রামে জাল্লিকাট্টুর একটি ষাঁড়ের মৃত্যু হয়। তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন কয়েকশ’ গ্রামবাসী।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, তামিলনাড়ুতে প্রায় সাড়ে ১২শ’ মানুষ করোনায় আক্রান্ত। তা সত্ত্বেও মধুরাপট্টি গ্রামের কয়েকশ’ মানুষ সামাজিক দূরত্ব না মেনে ষাঁড়ের শেষকৃত্যে অংশ নিলেন।
গ্রামবাসীদের কারও মুখে মাস্ক ছিল না। করোনাভাইরাসে পরিবারের সদস্য মারা যাওয়ার পরও অনেক জায়গায় দেহ নিতে যাচ্ছেন না কেউ। আর কোথাও আবার ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে এমন ধুমধাম।
ইন্ডিয়া টুডের খবরে দেখা যায়, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনও গাড়িতে চাপানো হয়েছে। তার ওপর ফুল, মালা দেওয়া হয়েছে, ধূপ জ্বলছে। আর সামনে, পেছনে, চারপাশে কয়েকশ’ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে চলেছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।◉
ভিডিও



