
বাংলাদেশ
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে: তথ্যমন্ত্রী
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না।’
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এসময় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে গুরুত্ব আরোপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’❐



