প্রধান খবরবাংলাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ

রূপসী বাংলা ডেস্ক: রাজধানীসহ সারাদেশে মৃদ্যু ভূমিকম্প অনুভুত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫৩ মিনিটে দু’দফায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫ দশমিক ৪। এ সময় রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে এসে সড়কে অবস্থান নেন। তবে ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা প্রতিনিধিরা জানান, রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর ছাড়াও রাজশাহী, নেত্রকোনা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্র থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে, ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension