
ভ্যাকসিন নিলেও এই স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ভ্যাকসিন নিলেও এই স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে।”
সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের প্রারম্ভিক আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, “মাস্কটা ব্যবহার করতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরও। এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। সবাইকে সাবধানে থাকতে হবে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, “এখন আমার মনে হয় একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে। কারণ একবার দিয়ে আবার নেক্সট ডোজের জন্য তৈরি হতে হবে।”
শেখ হাসিনা বলেন, “করোনা টিকার সেকেন্ড ডোজের জন্য ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। লন্ডনে সেভাবেই করা হচ্ছে এ জন্য ১৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজের টিকা যে নিতে হবে তা নয়, অন্তত তিন মাস পর্যন্ত এ কার্যকারিতা থাকে, সেকেন্ড ডোজ নেয়া যায়।”❐



