
ভ্যাকসিন ফুরালেও নিউ ইয়র্ক জুড়ে খোলা হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার
নিউ ইয়র্ক জুড়ে কোভিড ভ্যাকসিনের জন্য আরও নতুন কেন্দ্র খোলা হচ্ছে। যদিও ভ্যাকসিন নিতে পারাটাই এখন প্রশ্নবিদ্ধ বিষয়।
যদিও অন্যদিকে কোভিড ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে মানুষের নিউ ইয়র্কবাসীদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে।
নিউ ইয়র্কের মানুষ এখন বিভ্রান্তিমূলক ওয়েবসাইট ও অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার বিষয়ে উদ্বেগ জানাচ্ছেন।
ব্রুকলিন আর্মি টার্মিনালের বৃহৎ ভ্যাকসিনেশন কেন্দ্র সপ্তাহের সাতদিন চব্বিশ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও গেল শনিবার এটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।
নতুন খোলা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় থেকে ভ্যাকসিন সরবরাহ শেষ হয়ে আসার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।
এর আগে মাউন্ট সিনাই হাসপাতাল সপ্তাহের শুরুতেই সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ঘোষণা দেয়।
গেল শুক্রবারে মেয়র ব্লেসিওর আগামী সপ্তাহে ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ার মারাত্মক ঘোষণাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।❐
জাআ / সিবিএস নিউইয়র্ক



