প্রধান খবরযুক্তরাষ্ট্র

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। প্রতি ঘণ্টায় প্রায় ৮ বর্গ মাইল এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। গত বুধবার একটি পার্ক থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই প্রায় ৩ লাখ ৪৮ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এখনও আগুন সামনের দিকে অগ্রসর হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে কয়েক হাজার দমকল বাহিনীর কমী। ভয়াবহ ওই দাবনলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেখানের ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। অগ্নিনির্বাপক এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। এই দুর্ঘটনায় ৪২ বছরের এক ব্যক্তিকে অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের গ্রাম চিকোর সংকীর্ণ একটি নালায় ওই ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়। যেখান থেকে মূলত বিপর্যয়কারী আগুনে পুড়ে ছাই হচ্ছে বসতবাড়ি সহ মানুষের জমিজমা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলটি। নিউ ইয়র্ক শহরের যে আয়তন তার চেয়েও প্রায় দেড় গুন বেশি এলাকা দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় সেখানে আগুন আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিলি সি জানিয়েছেন, দাবানলের তীব্রতা এতই বেশি যে তা প্রতি ঘণ্টায় প্রায় ৫ হাজার একর জমি গ্রাস করছে। এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলা করতে ক্রমান্বয়ে দমকল কর্মী বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, শুক্রবারের তুলনায় শনিবার প্রায় তিন গুন কর্মী বৃদ্ধি করা হয়েছে তবে তা আগুনের ভয়াবহতার তুলনায় যথেষ্ট নয়।

আগুন ছড়িয়ে পড়ার বেগ এতই বেশি যে এ পর্যন্ত প্রায় দেড় লাখ একর জমি পুড়ে গেছে। এর ভয়াবহতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের সূত্রপাত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension