ভারত

মধ্যপ্রদেশে আজ শিবরাজের ভাগ্যপরীক্ষা, আত্মবিশ্বাসী কমলনাথ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চতুর্থবার ক্ষমতায় ফেরা হবে শিবরাজের নাকি বাজি মারবেন কমলনাথ? এই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে৷ তবে দুই শিবিরই জেতা নিয়ে আত্মবিশ্বাসী৷

বুধবার টানটান উত্তেজনার মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে মধ্যপ্রদেশে৷ কিছুক্ষণ আগেই ভোট দিয়ে বের হন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ সকাল সকাল বুধনি কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন৷ ভোট দিয়ে বেরনোর পর ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আর্জি জানান৷ এদিন ভোট দিতে আসার আগে সেহোর জেলায় পরিবারকে সঙ্গে নিয়ে নর্মদায় পুজো দেন শিবরাজ৷

 

অপরদিকে মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথও পুজো দিয়ে ভোট দিতে যান৷ চিন্দিওয়ারা জেলার হনুমান মন্দিরে ফুল মালা দিয়ে ভক্তি ভরে পুজো করে রওনা দেন নিজের ভোটকেন্দ্রে৷ ভোট দিয়ে বেরোনোর পর আত্মবিশ্বাসের সুরে জানান, রাজ্যের মানুষের প্রতি আস্থা রয়েছে৷

বুধবার সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ। শেষ বিকেল ৪টেয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ৬৫ হাজার বুথে ভোটগ্রহণ হবে। মহিলা দ্বারা পরিচালিত বুথের সংখ্যা ২ হাজার। প্রস্তুতি সম্পন্ন৷ ভোটগ্রহণের দায়িত্ব রয়েছেন ৩ লক্ষ সরকারি কর্মী৷ ভোট ঠিক মতো হচ্ছে কিনা তা দেখভালের জন্য রাজ্যজুড়ে ১২ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মীকে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension