
জন্ম মৃত্যুর আবর্ত
আমরা যে এই মানুষ হিসাবে জন্ম নিলাম বা পেলাম – তার কারন কি ?
আমরা আমাদের পুর্ব জন্ম সমূহে যে সব কর্ম করেছিলাম তার ফল ভোগ করার জন্য। আমরা হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাস করি। আমরা পুর্ব জন্ম সমুহে কৃত কর্মের ফল ভোগ করতে আমাদের এখানে পাঠিয়েছে ভগবানের জড়া প্রক্রিতি। কর্মের ফল ভোগ করতে এসে আমরা আর নতুন নতুন অনেক কর্ম করে যাচ্ছি – যা ফল আমাদের ভোগ করতে হবে। ফল ভোগ করতে হলে আবার আমাদের জন্ম নিতে হবে।
কি জন্ম পাব – তা ঠিক হবে , আমরা কি কর্ম করছি এবং আমরা কি চিন্তা ভাবনা করছি অর্থাৎ ধ্যান – ধারনা , এর উপর ভিত্তি করে আমাদের পরবর্তি জন্ম বা জন্মস্থান নির্ধারিত হবে। আমাদের কৃত কর্ম সমুহ এবং ধ্যান-ধারনা থেকে আমরা ” অর্জিত প্রক্রিতি” লাভ করি। এই আমাদের “অর্জিত প্রকৃতি” অনুযায়ি আমাদের পরবর্তি গন্তব্যস্থল ঠিক করে দিবে ভগবানের জড়া প্রকৃতি ।
শঙ্করাচার্য্য এটাকে বলেছেন ” পুনরপি জনমম, পুনরপি মরনম, পুনরপি জননী জঠরে শয়নম”
তা প্রশ্ন হল বার বার জন্ম – মৃত্যু হলে অসুবিধা কোথায় ?
আমরা বার বার মনুস্য জন্ম পাচ্ছি-না। কীট – পতঙ্গাদি নিচ জন্ম পেতে পারি। একবার ভাবুন – তো , যদি বিস্টার কীট কয়ে জন্মাই, যদি কুকুর, ছাগল ভেড়া , বিড়াল ইঁদুর জন্ম পাই।
মনুস্য জন্মেও তো আনন্দ নাই ।
আনন্দ নেই কেন ?
ভগবান বলছেন, এগুলো আমি সৃষ্টিই করেছি এমনভাবে । “দুখলয়াম অশাশ্বতম” আর বলছেন , ” অনিত্যম অসুখম লোকম” ।
( অনুলিখনঃ এডভোকেট মিলন ভট্টাচার্য্য )



