প্রধান খবরবাংলাদেশরাজনীতি

মনোনন দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল উৎসবমুখর

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে আজ । মনোনন দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল উৎসবমুখর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উৎসব-আমেজে তাদের নিজের দলের পক্ষে মনোনয়ন দাখিল করেন।

ঢাকা মহানগর রিটার্নিং অফিসার ও ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজম  বলেছেন,অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে আজ ঢাকার ১৫টি আসনের মনোনয়ন জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরকর।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন

শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩, রংপুর-৬ ),শিরিন শারমিন (রংপুর-৬),সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১),কৃষিবিদ মশিউর রহমান হুমায়ন (কিশোরগঞ্জ-১),একে আবদুল মোমেন (সিলেট-১),মাহমুদ উস সামাদ চৌধুরী (সিলেট-৩), রেজওয়ান আহাম্মদ তৌফিক (কিশোরগঞ্জ-৪),শাজাহান খান (মাদারীপুর-২),র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মনবাড়িয়া-৩), বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪),হাফিজ আহমদ মজুমদার (সিলেট-৫), মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ (মৌলভীবাজার-৩),মো.আব্দুল ওদুদ (চাপাইনববাগঞ্জ-৩),মুহা. জিয়াউর রহমান ((চাপাইনববাগঞ্জ-২),মো. শাহাবউদ্দিন (মৌলভীবাজার-১),এম এম শাহীন (মৌলভীবাজার-২),উপাধ্যক্ষ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪),শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪),জাতীয় পার্টি থেকে মহাজোট মনোনিত সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫),অ্যাডভোকেট কামরুল ইসলাম (ঢাকা-২),এ কে এম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩),হাজী সেলিম (ঢাকা-৭),আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪)।

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে যারা মনোনয়ন দাখিল করেছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান লে. জে. হুসেইন মুহাম্মদ এরশাদ (ঢাকা-১৭,রংপুর-৩ ),রওশন এরশাদ (ময়মনসিংহ-৪ ও ৭),সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪) মনোনয়ন দাখিল করেছেন।

বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যারা  মনোনয়ন দাখিল করেছেন

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১),ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী (সিলেট-১),শফি আহমদ চৌধুরী (সিলেট-৩),মো.শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ (খাগড়াছড়ি),শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫),সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু (কিশোরগঞ্জ-১),ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪),মো. হারুনুর রশিদ (চাপাইনববাগঞ্জ-৩),নাসিরউদ্দিন মিটু (মৌলভীবাজার-১),সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (মৌলভীবাজার-২),নাসের রহমান (মৌলভীবাজার-৩),রেজিনা নাসের (মৌলভীবাজার-৩),মুহিত আশিক চিশতি (মৌলভীবাজার-৪),সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া অর্থনীতিবিদ রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১)।

এছাড়া,জামায়াতে ইসলামী নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৩),স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড.এনামুল হক সরদার (সিলেট-২),এনপিপির প্রার্থী মনোয়ার হোসেন (সিলেট-২), জোনায়দ সাকি (ঢাকা-১২) আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension