প্রধান খবরভারতরাজনীতি

মমতার সঙ্গে দেখা করতে কলকাতায় আসবেন চন্দ্রবাবু

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কয়েকমাস পর লোকসভা নির্বাচন৷ তার আগে ঘর গোছানোর কাজ শুরু করেছে বিরোধীরা৷ বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট করার কাজে নেমেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু৷

সেই লক্ষ্যেই তিনি কলকাতায় আসবেন৷ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ কথা বলবেন বিজেপি বিরোধী জোটের রণকৌশল নিয়ে৷

প্রসঙ্গত, বছর খানেক আগেও একই ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনিও কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকারকে হারাতে বিরোধী জোটের কথা বলেছিলেন৷ তখন তিনিও একাধিক রাজ্যে সফর করেছিলেন৷ কথা বলেছিলেন বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে৷

এনডিএ-র সহযোগী দলগুলির মধ্যে যারা মোদীর বিরোধিতা শুরু করেছিল, তাদের সঙ্গেও আলাপ-আলোচনা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই তালিকাতেই ছিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে, তেলুগু দেশম পার্টির এন চন্দ্রবাবু নায়ডু৷ সেই সময় মুম্বই গিয়ে উদ্ধবের সঙ্গে বৈঠক করেন মমতা৷ অন্যদিকে নবান্নে এসে বৈঠক করে যান চন্দ্রবাবু৷

এর পর পরবর্তীত পরিস্থিতিতে এনডিএ ছেড়েছেন চন্দ্রবাবু৷ তার পর থেকে তিনি মোদী বিরোধিতায় সরব হয়েছেন৷ কংগ্রেসের নেতৃত্বে মহাজোটের পক্ষে সওয়াল করেছেন৷ নয়াদিল্লিতে গিয়ে দেখা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে৷

ওই বৈঠকের পরই চন্দ্রবাবু নায়ডু জানিয়েছিলেন, তিনি সারাদেশে ঘুরবেন মোদী বিরোধীদের একজোট করার জন্য৷ সেই কাজের শুরুতেই তিনি বেঙ্গালুরু যান৷ দেখা করেন জেডিএসের দুই নেতা এইচডি দেবেগৌড়া ও তাঁর ছেলে এইচডি কুমারস্বামীর সঙ্গে৷

শুক্রবার তিনি গিয়েছিলেন চেন্নাই৷ সেখানে তিনি ডিএমকে প্রধান স্ট্যালিন ও তাঁর বোন কানিমোঝির সঙ্গে বৈঠক করেন৷ তার পর তিনি জানান, মহাজোট মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্ভব নয়৷ তিনি মমতার সঙ্গেও কথা বলবেন৷

তিনি যেভাবে রাজ্যে রাজ্যে ঘুরছেন৷ তার থেকেই অনুমান, খুব শীঘ্রই কলকাতায় আসবেন চন্দ্রবাবু নায়ডু৷ দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension