খেলাপ্রধান খবর

মসজিদে হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট দল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ ক্রিকেটাররা৷ স্থানীয় সময় শুক্রবার দুপুরে ক্রাইশ্চচার্চের এক মসজিদে দুই বন্দুকবাজের হামলায় ছ’জনের মৃত্যু হয়েছে৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটাররা৷ এই ঘটনার পরই নিউজিল্যান্ড সফর ছেড়ে দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট দল৷

হেগলে ওভালে শনিবার থেকে তৃতীয় টেস্ট খেলার কথা নিউজিল্যান্ড ও বাংলাদেশের৷ কিন্তু শুক্রবার দুপুরে নামাজ পড়তে বাংলাদেশ ক্রিকেটাররা ক্রাইশ্চচার্চের আল নূর মসজিদে পৌঁছনোর পর দুই বন্দুকবাজ গুলি ছুঁড়তে থাকে৷ আতঙ্কিত হয়ে সেখান থেকে নিরাপদেই বাংলাদেশ ক্রিকেটারদের বের করে নিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা৷ অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা৷ তাঁরা দ্রুত দেশে ফিরতে চান৷

বাংলাদেশ ক্রিকেটাররা নিরাপদে থাকলেও এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনার সময় বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ক্রিকইফোর বাংলাদেশি সাংবাদিক মহম্মদ ইসলাম৷ তিনি জানান, ‘ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন৷ তবে তাঁরা এতটাই আতঙ্কিত যে, দ্রুত দেশে ফেরার বিমান ধরতে চান৷ জানি না, ওদের মানসিক অবস্থা ক্রিকেট খেলার মতো রয়েছে কিনা৷’

এই মহূর্তে ক্রিকেটাররা হেগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে রয়েছেন৷ তবে দু’জন ক্রিকেটার হোটেলে রয়েছেন৷ কারণ তাঁরা প্রর্থনা করতে যাননি৷ কোচিং স্টাফরাও টিম হোটেলে নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি৷ ইসলাম আরও বলেন, ‘টিম বাস থেকে নেমে ক্রিকেটাররা মসজিদে ঢুকতে যাবে, সে সময়ই বন্দুকের আওয়াজ শুনতে পায় তাঁরা৷ ক্রিকেটাররা দেখেন লোকেরা মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে আসছে৷ এদের মধ্যে কয়েকজন ছিলেন আহত৷ প্রায় ১০ মিনিট বাসের মধ্যে থাকার পর বাস থেকে দ্রুত নেমে হেগলে পার্কের মধ্য দিয়ে হেগলে স্টেডিয়ামে ঢুকে পড়েন ক্রিকেটাররা৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension