ভারত

মহারাষ্ট্রে প্রাক-স্কুলে ২৩ মাসের শিশুকে ২৫ বার কামড়াল অন্যজন, অতঃপর…

ভারতের মহারাষ্ট্রে একটি প্রাক-স্কুলে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। স্কুলটিতে তত্ত্বাবধানহীন অবস্থায় শ্রেণিকক্ষে তিন শিক্ষার্থীকে রেখে যাওয়া হয়।

তার পরই কক্ষে থাকা ২৩ মাস বয়সী শিশুকে ১৫ মিনিটের ব্যবধানে অন্য আরেক শিশু ২৫ বার কামড় ও মারধর করে। এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিেয়েছেন নেটিজেনরা।

প্রাক-স্কুলের এমন ঘটনায় আতঙ্কিক অভিভাবকরা।
ঘটনাটি ঘটে ছত্রপতি সম্ভাজিনগরের সিডকো এন-১ এলাকায় অবস্থিত ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রাক-স্কুলে ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২২ জুন ডে-কেয়ারের একজন আয়া কক্ষে থাকা চার শিশুর মধ্যে একজনকে নিয়ে বাইরে যান এবং বাকি তিন শিশুকে তালাবদ্ধ করে রেখে যান।

কোনো প্রাপ্তবয়স্ক তত্ত্বাবধায়ক না থাকার কারণে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

এই সুযোগে আড়াই বছর বয়সী একটি শিশু প্রায় ১৫ মিনিট ধরে ওই ২৩ মাস বয়সী শিশুটিকে ক্রমাগত কামড়ায় ও মারধর করে।। তখন মারধরের শিকার শিশুটি উচ্চস্বরে কান্না করতে থাকে।
কক্ষে থাকা আরেক শিশু বাধা দিলে তাকে মারধর করে ওই আড়াই বছরের শিশুটি। এভাবে কক্ষের ছোট শিশুরা অন্তত ৩০ মিনিট ধরে কোনো শিক্ষক বা কর্মচারীর তত্ত্বাবধান ছাড়াই ছিল।

পরে শিশুটির মুখমণ্ডল, ঠোঁট, বুক, পিঠ এবং পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে জানা যায়।

ঘটনাটি জানার পর মারধরের শিকার শিশুটির অভিভাবক থানায় অভিযোগ করে। পরে অভিযোগটিকে পুলিশ আমলে নিয়ে প্রাক-স্কুলটির সিইও শুভম মহেশ্বরী, প্রিন্সিপাল কাঞ্চন ইয়াওয়ালে, দুজন ম্যানেজার এবং সংশ্লিষ্ট আয়ার বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগে মামলা নথিভুক্ত করে।

ভুক্তভোগী শিশুর মা-বাবারা অভিযোগ করেন, প্রাক-স্কুল কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে। এগুলোকে সাধারণ স্ক্র্যাচ বা আঁচড় বলে চালিয়ে দিতে চায়। পরবর্তীতে মামলা না করার জন্য পরিবারটিকে ১০ লাখ টাকা এবং ৩ বছরের বিনা মূল্যে শিক্ষার প্রস্তাবও দেওয়া হয়।

এই ঘটনায় মহারাষ্ট্রে জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই প্রাক-বিদ্যালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের স্কুলগুলোতে আরো কঠোর নিয়মকানুন এবং কড়া নজরদারির জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে।

এবিষয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়শ্রী চবনে জানিয়েছেন,প্রি-স্কুলটি পরিদর্শন করা হয়েছে এবং দায়িত্বে অবহেলায় স্কুলটি বন্ধ করে দেওয়ার আদেশ জারি করা হয়েছে।

এদিকে তদন্তে দেখা গেছে, ওই প্রি-স্কুলটির প্রয়োজনীয় কোন লাইসেন্স ছিল না। ঘটনার পর স্কুলটি বন্ধের নির্দেশ দিয়েছে এবং পৃথক তদন্ত শুরু করেছে শিক্ষা দপ্তর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension