বাংলাদেশ

মানিকগঞ্জে যমুনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে ড্রেজার দিয়ে অবৈধ উপায়ে বালু  উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ড্রেজার অপসারণ ও উচ্ছেদ  অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার সারাদিনব্যাপী  উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদের নেতৃতাধীন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ৭ টি ড্রেজার সহ অসংখ্য পাইপ অপসারণ ও উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরোবর্তী বাসিন্দারা।
নদীর তীর এলাকার বাসিন্দাদের মাধ্যমে জানতে পারাযায়,  আরিচাঘাট থেকে জাফরগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৭ কিঃমিঃ নদীর পারে  ড্রেজার বসিয়ে বাণিজ্যিক ভাবে সরকার দলীয় নেতাকর্মী পরিচয়ে  বালু উত্তোলন করে আসছেন কিছু অসাধু চক্রের সদস্যরা। যাদের বেশী ভাগই সরকার দলীয় কর্মী ও কিছু সদস্য আছেন বিএনপির সমর্থিত সদস্য। স্থানীয় বাসিন্দারা আরোও বলেন, সরকার দলীয় ও বিএনপির কিছু নেতা কর্মীদের সমন্বয়ে এই অবৈধ বালু উত্তোলনের ব্যবসা পরিচালিত হয়ে থাকে।
অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের বিষয়ে (ইএনও)  কামাল মোহাম্মদ রাশেদ জানান,  একটি অসাধু চক্র অবৈধ উপায়ে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবসা পরিচালনা করার অভিযোগে থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ টি ড্রেজার পাইপ ও মেশিন অপসারণ উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময় কোন ড্রেজার মালিক বা শ্রমিক না পাওয়ায় দন্ডাদেশ বা জরিমানা করা সম্ভব হয়নি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension