বাংলাদেশ

মানিকগঞ্জে হেরোইনসহ ১ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

 ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা থেকে হেরোইনসহ  শাকিল নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার (২৮ মার্চ)  দুপুরের দিকে  কালীবাড়ির নিজ বাসা থেকে আটক করা হয় তাকে।
শাকিল সদর উপজেলার কালীবাড়ি এলাকার মামুন খানের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার গোপন সংবাদের উপর ভিত্তি করে তার বাড়িতে অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় শাকিলকে। এছাড়া শাকিলের বিরুদ্ধে  থানায় আরো কয়েকটি মাদকের মামলা রয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension