
প্রধান খবরবাংলাদেশ
মারা গেলেন বীরপ্রতীক তারামন বিবি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মারা গেলেন বীরপ্রতীক তারামন বিবি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১ ডিসেম্বর) ভোরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচরিপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
গত ৯ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহ সিএমএইচ ও পরে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। যদিও পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।
একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন তারামন বিবি। মুক্তিযুদ্ধে তার সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।



