আন্তর্জাতিকপ্রধান খবর

মার্কিন মুলুকে চার লক্ষ মানুষ কথা বলেন ভারতের এই ভাষায়

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় বাড়ছে তেলেগু ভাষার ব্যবহার৷ ওয়ার্ল্ড ইকেনমিক ফোরামের একটি ভিডিও অনুসারে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ঘটেছে আমূল পরিবর্তন৷ প্রায় ৮৬ শতাংশ মার্কিনি বাসিন্দারা কথা বলার সময় ব্যবহার করেছেন তেলেগু ভাষা৷ সংবাদ মাধ্যমের তথ্য জানাচ্ছে, ভারতের কথ্য ভাষাগুলির মধ্যে চর্তুথ স্থানে রয়েছে ‘তেলেগু’৷ সম্প্রতি, আমেরিকাতে সবথেকে বেশি কোন ভাষায় কথা বলেছেন সাধারণ মানুষ, সেটি নিয়ে একটি গবেষণা করা হয়৷

যেখান থেকেই উঠে আসে তথ্যটি৷ ২০১০-১৭ সালের মধ্যে সাধারণ মানুষ বাড়িতে ইংরেজি ছাড়া কোন ভাষাকে বেশি প্রাধান্য দিয়েছেন৷ তথ্য অনুযায়ী, গত বছরে ৪০০,০০০ বেশি ইউএস বাসিন্দা তেলেগু ভাষায় কথা বলেছেন৷ অন্যদিকে, ২০১০ সালে ছবিটা ছিল একেবারেই অন্যরকমের৷ যেখানে গত বছরের প্রায় অর্ধেক মানুষ তেলেগু ভাষায় প্রয়োগ করেছিলেন৷ তাই বলা যায়, বদলাচ্ছে সময়৷

আমেরিকাতে প্রথম দশটি ফ্রাস্টেস্ট গ্রোয়িং ল্যাঙ্গুয়েজের মধ্যে সাতটি দক্ষিণ এশিয়ার ভাষা৷ সঠিক কারণ না হলেও সামনে এসেছে একটি লিঙ্ক৷ নব্বইয়ের দশকে তরতরিয়ে বাড়তে দেখা গিয়েছে আইটি ইন্ড্রাস্ট্রিকে৷ যার ফলে ক্রমাগত চাহিদা বে়ড়েছে সফটওয়ার ইঞ্জিনিয়ারদের৷ আর, চাহিদা মেটাতেই বেশীরভাগ সফটওয়ার ইঞ্জিনিয়ারকেই হায়দরাবাদ থেকে নিয়োগ করা হয়েছে৷ আর, সেখান থেকেই সূত্রপাত৷ তবে, যে কারণেই হোক সবমিলিয়ে বিদেশের মাটিতে বেড়েছে ভারতীয় ভাষার ব্যবহার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension