প্রবাস

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাশেমের মা’র ইন্তেকালে প্রেসক্লাবের শোকা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেমের মা বেগম চান বানু আজ শনিবার ভোর রাত ৪টায় শেরপুরের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পক্ষাঘাতে আক্রান্ত হবার পর তিনি বেশ কদিন থেকেই মস্তিষ্কে রক্তক্ষরনজনিত রোগে ভুগছিলেন। এ সংবাদ জেনে মো. আবুল কাশেম বাংলাদেশে যান এবং সপ্তাহ দুয়েক মাকে নিয়ে রাজধানী ঢাকার বিশেষেজ্ঞ চিকিৎসকদের শরনাপন্ন হয়েছিলেন। সর্বাত্মক চেষ্টার পর চিকিৎসকরা হাল ছেড়ে দেন এবং মাকে শেরপুরের জঙ্গলদির গ্রামের বাড়িতে রেখে গত বুধবার রাতে নিউইয়র্কে ফেরেন। মরহুমার জানাযা শেষে নিউইয়র্ক সময় আজ শনিবার সকাল ১১টায় পারিবারিক গোরস্তানে স্বামীর কবরের পাশেই তাঁকে দাফন করা হচ্ছে। বেগম চানবানুর মৃত্যুতে প্রেসক্লাব এবং বাংলাদেশ প্রতিদিন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতাজ্ঞাপণ করছি। – লাবলু আনসার, সভাপতি, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension