আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হয়েছেন সুলতান ইব্রাহিম। আজ বুধবার কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে দেশটির ১৭তম রাজা হিসেবে শপথ নেন তিনি। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ছিলেন ইব্রাহিম। খবর রয়টার্সের।

মালয়েশিয়ার নতুন রাজার পুরো নাম সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। ৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম বিদায়ী রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হলেন।

সুলতান আহমেদ শাহ রাজা হিসেবে তার পাঁচ বছরের মেয়াদ শেষ করে এখন নিজ রাজ্য পাহাংয়ের নেতৃত্বে ফিরে যাবেন। ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন সুলতান আহমেদ শাহ।

রাজতন্ত্র মালয়েশিয়ায় রাজার ভূমিকা হচ্ছে কেবল আনুষ্ঠানিকতা পালন। তবে রাজার প্রভাবও কম নয়। সাম্প্রতিক বছরগুলোতে রাজাকে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে নিজের বিরল-ব্যবহৃত প্রজ্ঞা ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় রাজতন্ত্র একটি অনন্য ব্যবস্থার অধীনে নিয়ন্ত্রিত। দেশটির নয়টি রাজকীয় পরিবারের প্রধানরা পর্যায়ক্রমে রাজা হন, যা ‘ইয়াং ডি-পার্তুয়ান’ নামে পরিচিত।

তারই ধারাবাহিকতায় গত বছর ২৭ অক্টোবর জাতীয় প্রাসাদে রয়্যাল কাউন্সিলের বিশেষ সভায় সুলতান ইব্রাহিমকে রাজা নির্বাচিত করা হয়েছিল। এর আগে অষ্টম রাজা হিসেবে ১৯৮৪ সালে দায়িত্ব পালন করেছিলেন সুলতান ইব্রাহিমের বাবা সুলতান ইস্কান্দার।

যদিও রাজাকে মূলত রাজনীতির ঊর্ধ্বে দেখা হয়, তবে সুলতান ইব্রাহিম তার সরলতা ও অসামান্য ব্যক্তিত্বের জন্য দেশব্যাপী সুপরিচিত। তিনি প্রায়ই দেশের রাজনৈতিক বিষয়গুলোতে নিজের যুক্তিসম্মত মতামত দিয়ে অবদান রেখেছেন।

নতুন রাজা সুলতান ইব্রাহিম নিজের অন্যতম শখ বিলাসবহুল গাড়ি ও মোটরবাইকের বিশাল সংগ্রহের জন্যও পরিচিত। তার অবশ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে খনি পর্যন্ত বিস্তৃত ব্যবসা রয়েছে। এছাড়াও জোহর রাজ্যে একটি উন্নয়ন প্রকল্পে তার অংশীদারিত্ব রয়েছে, যেখানে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension