খেলাপ্রধান খবরবাংলাদেশ

মাশরাফি আ.লীগের মনোনয়ন ফরম গ্রহণ করলেন

আর এন শুভ্র

 

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের হয়ে মনোনয়ন ফরম কিনেছেন।

১১ নভেম্বর রবিবার দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মাশরাফি বিন মর্তুজার জন্য আগেই ধানমন্ডি কার্যালয় থেকে ফরম তুলে রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি ভেতরে ঢুকলে তার হাতে ফরম তুলে দেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মাশরাফির রাজনীতিতে আসার খবরটি সামনে আসে। গত ২৯ মে একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি। তবে কোন দলের হয়ে মাশরাফি রাজনীতিতে আসছেন সে খবরটি তখন প্রকাশ্যে আসেনি। মনোনয়ন ফরম গ্রহণের মাধ্যমে নড়াইল-২ আসনের হয়ে নিশ্চিত হল মাশরাফির নির্বাচনের খবর।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension