যুক্তরাষ্ট্ররাজনীতি

মাস্ক না পরেই মাস্ক কারখানা পরিদর্শনে গিয়ে ট্রাম্পের ‘লিভ অ্যান্ড লেট ডাই’ নাটক

নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের বাইরে এই ভ্রমণে গেলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করেই মঙ্গলবার অ্যারিজোনায় একটি মেডিকেল মাস্ক কারখানা পরিদর্শনে করেন।

করোনা রোধে আমেরিকানরা যখন ভ্রমণ এড়িয়ে চলতে চেষ্টা করছেন, তখন নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের বাইরে এই ভ্রমণে গেলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্য দুপুরে বিমান থেকে ট্রাম্প ফিনিক্সে নামেন। এরপর স্বাস্থ্যকর্মীদের জন্য এন৯৫ ফেইস মাস্ক প্রস্তুতকারক একটি কারখানায় যান তিনি।

সুরক্ষা উপকরণের ঘাটতির মধ্যে সপ্তাহ পাঁচেক আগে তড়িঘড়ি করে ফেইস মাস্ক উৎপাদনে যায় ওই কারখানাটি। পরিদর্শনের সময় তিনি নিরাপত্তা গগলস পরলেও ফেইস মাস্ক ব্যবহার করেন নি ট্রাম্প।

কিন্তু মহামারী রুখতে যে কেবল গগলসই যথেষ্ট নয় সেকথা বরাবরই বলে আসছেন স্বাস্থ্যবিদরা। ট্রাম্পের সফরের সময় কারখানার সব কর্মীর মুখেই মাস্ক ছিল।

এমনকি কারখানার বিভিন্ন জায়গায় ‘মাস্ক ছাড়া এ এলাকায় প্রবেশ করা যাবে না’ লেখা নোটিশ বোর্ডও টানানো ছিল।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছে।

মারা গেছে অন্তত ৭৩ হাজার ২৩৪ জন মানুষ। সংক্রমণ ঠেকাতে ফেডারেল সরকার মার্কিনিদেরকে সেই এপ্রিলের শুরু থেকেই মাস্ক পরার নির্দেশনা দিয়ে আসছে।◉
 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension