আন্তর্জাতিকপ্রধান খবরবিনোদনভারতযুক্তরাষ্ট্র

মুম্বই বস্তির সানি ছিনিয়ে নিল সেরা শিশু শিল্পীর পুরস্কার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: মুম্বই বস্তির এক খুদে ছিনিয়ে নিল সেরার পুরস্কার। নিউ ইয়র্ক পৌঁছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে উঠে বাগিয়ে নিল সেরা শিশু শিল্পীর পুরস্কার। ১১ বছরের সানি পাওয়ার। সফদার রহমান পরিচালিত ‘ছিপা’ ছবির দৌলতেই ১৯ তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু শিল্পীর বিভাগে মনোনীত হয় মুম্বইয়ের এই খুদে অভিনেতার নাম।

মুম্বইয়ের কাঞ্চি কুর্বে নামের এক বস্তির বাসিন্দা সানি। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান পরিচালক গর্থ ডাবিসের ছবি ‘লায়ন’ এও অভিনয় করেছিল সে। সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কৃত হয়ে বেজায় খুশি সানি। তার বক্তব্য, “আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি, তার পুরো কৃতিত্বটাই আমার মা-বাবার। একদিন রজনীকান্তের মতো বড় অভিনেতা হয়ে মা-বাবাকে আরও গর্বিত বোধ করাতে চাই। বলিউড এবং হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে। বাবা-মায়ের জন্য অনেক অর্থ উপার্জন করতে চাই, যাতে একদিন বড় বাড়ি কিনতে পারি ওদের জন্য। আমি স্বপ্নেও ভাবিনি আমি একদিন লন্ডনে যাব।”

সানি আরও জানায়, বারাক ওবামার সঙ্গেও দেখা করেছি আমি। উনি আমাকে ‘নমস্তে’ বলে অভ্যর্থনা জানিয়েছেন। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত সানির বাবা। বলেন, “পাঁচ বছর ধরে সানি অভিনয় করছে। সেই দৌলতেই আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, চিন সফর সেরে ফেলেছে ইতিমধ্যেই সে। শুধু তাই নয়, হোয়াইট হাউসে গিয়ে ওখানকার সেলিব্রিটি, ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে দেখাও করেছে। আমি একজন গর্বিত বাবা।”

সফদার রহমান পরিচালিত ‘ছিপা’ ছবির প্রসঙ্গে সানি জানায়, “একটি বাচ্চা ছেলে তাঁর হারিয়ে যাওয়া বাবাকে খুঁজছে। এসময়ে হঠাৎই কুকুরছানাকে খুঁজে পায় সে। তারপর সেই কুকুরছানাকে সঙ্গী করে একদিন বাবাকেও খুঁজে পায়। এই নিয়েই ছবির গল্প।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension