খেলা
মুশফিকের নতুন মাইলফলক
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছালেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এটি মুশফিকের ২১৫তম ওয়ানডে ম্যাচ। যেই ম্যাচে নামার আগে ছয় হাজার রান থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন মুশফিক। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার আউট হওয়ার পর তিনি খেলতে নামেন। সেই ৮ রান পূর্ণ করে ছয় হাজারি ক্লাবে নাম লেখাতে সক্ষম হন মুশফিক।



