আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিউ ইয়র্কে আটক ৪

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র এক মুসলিম গোষ্ঠীর বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে নিউ ইয়র্ক থেকে এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন: অ্যান্ড্রু ক্রিসেল (১৮), ভিনসেন্ট ভেটরোমাই (১৯) এবং ব্রায়ান কোলানেরি (২০)। ওই তিন তরুণ যুক্তরাষ্ট্রে বয় স্কাউট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

আটক তিনজনকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে।

ওই চারজনের বিরুদ্ধেই অপরাধের উদ্দেশ্যে অস্ত্র রাখা এবং এক মুসলিম গোষ্ঠীর ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তারা ইসলামবার্গ সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ উঠার পর তাদের আটক করেছে পুলিশ।

তদন্তকারীরা বলছেন, আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। বিভিন্ন জায়গা থেকে আরও অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক রাজ্যের গ্রিস শহরের পুলিশ প্রধান বলছেন, শুক্রবার ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়।

ইসলামবার্গ কমিউনিটি বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাস করে। মূলত আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের একটি গোষ্ঠী নিউ ইয়র্ক থেকে সরে সেখানে বসতি গড়ে। পরে তারা ইসলামবার্গ কমিউনিটি নামে পরিচিতি পায়। আশির দশকে পাকিস্তানি এক ধর্মীয় নেতা এই ইলামবার্গ সম্প্রদায়টি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুবৎসল ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এলাকার লোকজনের কাছে তাদের সুনাম আছে। তবে চরম ডানপন্থি ক্রিষ্টানরা তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে থাকে।

এর আগে ২০১৭ সালে এই সম্প্রদায়ের একটি মসজিদ পুড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে একজনকে কারাদণ্ড দিয়েছিলো আদালত।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension