
যুক্তরাষ্ট্র
মেক্সিকো সীমান্তে যাচ্ছেন বাইডেন ও ট্রাম্প
প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মেক্সিকো সীমান্তে যাচ্ছেন। সেখানে তাদের দেয়া ভাষণ দেশটির নির্বাচনী ডামাডোলে প্রভাব ফেলবে বলে অভিমত বিশ্লেষকদের। খবর বিবিসি।
এটি বাইডেনের জন্য একটি সুযোগ যে, তিনি অভিবাসনকে গুরুত্ব দেয়ার বিষয়টি ভোটারদের জানাতে পারবেন। আবার ট্রাম্পের এ ভ্রমণও তার রাজনৈতিক ক্যারিয়ারে আরেকটি ফোকাস আনার সুযোগ হিসেবে গণ্য হচ্ছে।
নভেম্বরের সাধারণ নির্বাচনে বাইডেন ও ট্রাম্প পুনরায় মুখোমুখি হবেন এমনটি ধরে নেয়া হচ্ছে। যদিও দুজনই তাদের দল থেকে এখনো নমিনেশন পাননি।
যুক্তরাষ্ট্রে বাইডেনের সময়ে ৬৩ লাখেরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। যেটি আগের প্রেসিডেন্টদের তুলনায় সর্বোচ্চ। এ কারণে বাইডেনের কাছে এ সফর আলাদা গুরুত্ব পাচ্ছে।



