ভারত

মেদিনীপুরের কিছু ইটভাটার শিশুদের সঙ্গে আশাকিরণ ওয়ার্ল্ড

জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঘোষণা অনুযায়ী ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসে ক্ষারুই, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের কিছু ইটভাটার শিশুদের সাথে সময় কাটালো আশাকিরণ ওয়ার্ল্ড।

আশাকিরণ ওয়ার্ল্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেদিনীপুরের রূপনারায়ণ নদী তীরে এই ইটভাটায় প্রায় শতাধিক শিশুদের হাতে খাদ্য, কম্বলসহ শিশুদের ব্যবহার্য্য সামগ্রী তুলে দিয়েছে আশাকিরণ ওয়ার্ল্ড। দিনটিকে স্মরণীয় করতে কয়েক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে প্রতিষ্ঠানটি।

আশাকিরণ ওয়ার্ল্ডের সভাপতি শ্রী সমর সামন্ত বলেন, এই ছোটো ছোটো শিশুরা যে ভালোবাসা এবং আদর, যত্ন পাওয়ার যোগ্য, হয়ত তা পুরোপুরি ফিরিয়ে আনার সামর্থ্য আমাদের নেই, তাই কিছু সময়ের জন্য এদের হারিয়ে যাওয়া শৈশব এদের উপহার হিসেবে দিয়ে যেতে চাই।

এ আয়োজনে উপস্থিত ছিলেন আশাকিরণ ওয়ার্ল্ড সংস্থার অন্যতম সদস্য পরিণীতা, সৃজিতা, সৌমেন, সবুজ, অতনু, বিট্টু, সুমিত, নিবেদিতা এবং আরও অনেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension