
নিউ ইর্য়ক মহানগর বিএনপির খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিউ ইর্য়ক মহানগর বিএনপি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নিউ ইর্য়কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র সুবর্ণ জয়ন্তী কমিটির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র যুগ্ন আহবায়ক শরাফত হোসেন বাবু, সাবেক যুগ্ন আহবায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন।
আরও ছিলেন নিউ ইর্য়ক মহানগর বিএনপির সভাপতি যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমিন নাসির, সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক জাসাস কেন্দ্রীয় কমিটির মানবধিকার সহ সম্পাদক মো. সোহরাব হোসেন।
দোয়া মাহফিলে আরও ছিলেন সহ সভাপতি অ্যাড রেজবুল কবির, সহ সভাপতি জিয়াউল হক মিশন, আবুল কাসেম, তরিকুল ইসলাম পিন্চ, হাফিজুর রহমান চৌ. রবিনস, মো. কামাল হোসেন, জাহাংগীর সোরওয়ার্দী, নুরে আলম, রইচ উদ্দিন, মো. মিজানুর রহমান, মো. হুমায়ুন কবির, মো. সুলতান ভূইয়া সালেহ আহম্মেদ মানিক, মাইনুল হাসান মুহিদ, মাযাহারুল ইসলাম মিরন, মারুফ আহম্মেদ, মো. আবুল কালাম, মো. রায়হান, মনির হোসেন,মনিরুল ইসলাম মনির, মির্জা আজম, মো. নিজাম চৌধুরী, রিমন ইসলাম, মো. আলী হাসান, আব্দুল হাকিম,মমতাজ হক, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুস ছাদিক।



