
বাংলাদেশ
মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াতে চাইলে বোরকা পরতে হবে, শিক্ষক নারী হবে
রোববার সন্ধ্যায় মেয়েদের পড়াশোনা নিয়ে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় আবারও বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামীর আমীর আহমদ শফী। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াতে চাইলে বোরকা পরতে হবে। তাদের শিক্ষকও নারী হবেন।
কারও বক্তব্য বিকৃত না করার অনুরোধ জানিয়ে বিবৃতিতে আহমদ শফী বলেন, কারও বক্তব্যকে ব্যাখ্যা দিতে হলে আপনাকে তার কথা বুঝতে হবে। অনুধাবন করতে হবে। না বুঝে নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানো এক ধরনের অপরাধ।
বিবৃতিতে হেফাজত আমীর বলেন, ইসলামই ফিরিয়ে দিয়েছে নারীর প্রকৃত সম্মান। আমার কথার সারাংশ হলো উচ্চশিক্ষা কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াতে চাইলে বোরকা পরতে হবে এবং তাদের শিক্ষকও মহিলা হবেন।



