প্রধান খবরযুক্তরাষ্ট্র

মেলিন্ডা ক্যাটজের সমর্থনে ফান্ডরেইজিং ডিনারের

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে চান বর্তমান কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্দা ক্যাটজ। এজন্য তিনি বাংলাদেশিসহ সব কমিউনিটির সহযোগিতা চেয়েছেন।

 আর তার এই আহ্বানে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন নিউইয়র্ক (জেবিবিএ)। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মেলিন্ডা ক্যাটজের সমর্থনে এক ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করে সংগঠনটি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ ফান্ডরেইজিং ডিনারে বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশিরা অনেক অবদান রাখছে। যে কোনো সময় তিনি বাংলাদেশিদের পাশে পান। এটা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসাবে কাজ করে।
অনুষ্ঠানে মেলিন্ডা ক্যাটজ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশনবিরোধী নীতির সমালোচনা করে বলেন, সেনচুয়ারি সিটি হিসেবে খ্যাত নিউইয়র্কের অভিবাসীদের সুরক্ষায় তিনি সর্বদা সোচ্চার রয়েছেন। তার প্রশাসনও সোচ্চার। বাংলাদেশি কমিউনিটি যেমন তার পাশে রয়েছে, তেমনি আগামী দিনেও তিনি যেখানেই থাকেন না কেন বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবেন।
জেবিবিএ’র পরিচালক আবুল ফজল দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান এবং এএফএম মিসবাহু জ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ ও খোরশেদ খন্দকার, কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, লায়ন আসেফ বারী টুটুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর মোল্লা সানী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন সেলিম, রাজনীতিক নুরুল আমিন বাবু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূঁইয়া, গিয়াস মজুমদার, কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আলী ইমাম মজুমদার, কাজী আজহারুল হক মিলন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নান্টু মিয়া প্রমুখ।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension