যুক্তরাষ্ট্র

‘যুক্তরাষ্ট্রকে হাসির খোরাক বানালেন বাইডেন’

যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে হাসির পাত্র বানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনটাই বলছেন দেশটির অবসরপ্রাপ্ত শীর্ষ এক সেনা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্রে বাইডেন যেভাবে অপরিপক্বতা ও অদূরদর্শিতা দেখিয়েছেন তাতে যুক্তরাষ্ট্র বিশ্বদরবারে হাস্যরসের খোরাকে পরিণত হয়েছে।

ডেইলি মেইলকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত বছর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ মার্কিন সেনাটি আফগানিস্তান ছেড়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের ক্লান্তিকর যুদ্ধ থেকে রেহাই পেয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশি আধিপত্য থেকে মুক্ত হয়েছে আফগান জনগণ। তবে সেনা প্রত্যাহার করতে গিয়ে অব্যবস্থাপনার পাশাপাশি যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। এমনকি মার্কিন নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। শুধু তা-ই নয়, বিদায়বেলায় সন্ত্রাসী হামলা ১৩ মার্কিন সেনাও নিহত হয়েছে। এ নিয়ে বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে।

সেনা প্রত্যাহারের পর সম্প্রতি ডেইলি মেইলকে সাক্ষাৎকারেও বাইডেনেরে সমালোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সাবেক এই সেনা কমান্ডার পেশাগত জীবনে সাবেক একাধিক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা তিন তারকাবিশিষ্ট এই জেনারেল বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ক্ষেত্রে বাইডেন ও তার সহযোগীরা ‘অপরিপক্বতা ও অদূরদর্শিতা’র পরিচয় দিয়েছেন। এর ফলে ১৩ জন সেনার মৃত্যুসহ একটা বড় বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই সেনা কর্মকর্তা আরও বলেন, আফগানিস্তানে যেভাবে সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে ফেরা ও আগ্রাসন চালানো লাগতে পারে।

তার ভাষায়, ‘আমি মনে করি, আমারা হয়তো খুব শিগগিরই আফগানিস্তানে ফিরব। সেখানে একটা ইসলামি গোষ্ঠীর হাতে এক মাদক সাম্রাজ্য গড়ে উঠছে। সেটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য মোটেও ভালো কিছু নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension