
যুক্তরাষ্ট্রের আইডা ঘূর্ণিঝড়ে আটটি রাজ্যে কমপক্ষে ৬১ জনের মৃত্যু
রূপসী বাংলা নিউ ইয়র্ক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় আইডার বৃষ্টি ও বন্যা উত্তর -পূর্ব জুড়ে এলাকায় ডজনখানেক মানুষ মারা গেছে বলে জানিয়েছে এবিসি নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, এখনও পর্যন্ত উত্তর -পূর্বাঞ্চলে ঝড়ের কারণে অন্তত ৪৮ জন মারা গেছে। সামগ্রিকভাবে আইডার আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি রাজ্যে কমপক্ষে ৬১ জন মারা গেছে।
ঝড়ের কারণে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির জরুরি ঘোষণা প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন করেছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে উত্তর-পূর্বে আইডার ক্ষতির বিষয়ে উল্লেখ করে বলেন, ‘বুধবার নিউ ইয়র্কে সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
জো বাইডেন বলেন, ‘মানুষ সাবওয়েতে আটকা পড়েছিল। কিন্তু নিউ ইয়র্ক ফায়ার বিভাগের বীর নারীপুরুষরা তাদের সবাইকে উদ্ধার করেছেন।’
তিনি বলেন, পূর্ব উপকূলের গভর্নরদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি তাৎক্ষণিক সহায়তার জন্য প্রস্তুত।



